দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল-১ আসনের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী সিকদার শাহাদত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টির (এরশাদ) মো. মিল্টন মোল্যা ও শ্যামল চৌধূরীর (তৃণমুল বিএনপি) মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
এছাড়া নড়াইল-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, তার স্ত্রী চন্দনা হক (স্বতন্ত্র), জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম ও জাতীয় পার্টি (মঞ্জু) শামীমা পারভীন ইয়াসমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
শনিবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, জেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, কালিয়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেবি