দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ' এই স্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী সোহাগপুর বিধবাপল্লীতে অনুষ্ঠিত হয়েছে।
'শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি (বীর প্রতীক) 'শিরোনামে একুশে পাঠচক্রের ১৭তম আসরে বীর তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, আইনজীবী ছমির উদ্দিন, প্রভাষক স্বপ্না চক্রবর্তী, মেম্বার লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সন্তান লুৎফুল ইসলাম নাহিদ ও মো. আলাল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক সামিউল ইসলাম, আব্দুল হান্নান, কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন, পাহাড়ি মামুন, ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন, সাংবাদিক শাহাদত তালুকদার, শিক্ষক সনি গাঙ্গুলি প্রমুখ।
সঞ্চালনা করেন একুশে পাঠচক্রের সদস্য সচিব কবি মুজাহিদ আমিন।
আলোচনায় বক্তারা বলেন, স্বাধীনতার ২৪ বছর পরে হলেও বীর মুক্তিযোদ্ধা তারামন তার প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পেয়েছেন। ওনার মতো শত শত তারামন যাদের সর্বস্ব ত্যাগের ফলে এদেশ আজ স্বাধীন তারা হয়তো চিরকালের মতো হারিয়ে গেছেন। তবু আমরা এক তারামনের মধ্য দিয়েই সেই সকল আত্মত্যাগী বীর নারীদের ধারণ করে রাখবো হৃদয়ের মণিকোঠায়।
বক্তারা মুক্তিযুদ্ধের গবেষক, অধ্যাপক বিমল কান্তি দেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। যার কারণেই দীর্ঘদিন পরে হলেও বীর মুক্তিযোদ্ধা তারামন বিবিকে তার প্রাপ্য সম্মান রাষ্ট্র দিতে পেরেছে।
দ্বিতীয় পর্বে কবিতার আসরে কবিতা পাঠ করেন শিশু সংস্কৃতা,গান পরিবেশন করেন মনি গাঙ্গুলি।
জেবি