দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না। বিএনপি হরতাল-অবরোধের নাম করে পেট্রল দিয়ে বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।
বিএনপি এখন ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিএনপির এই ভ্রান্ত রাজনীতি তাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না বরং আস্তে আস্তে তারা জনগণের কাছে আরও ধিক্কৃত হবে। জনগণ থেকে বিএনপি আরও দূরে ছিটকে যাবে।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো সেটা বড় কথা নয়। নির্বাচনে সাধারণ জনগণের অংশগ্রহণ হচ্ছে মূখ্য বিষয়। এবারের নির্বাচনে সাধারণ মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করছি।
এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি