দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনি আচরণবিধি ভেঙে মোটরসাইকেল ও প্রাইভেটকারে করে মিছিল ও শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করার ঘটনায় চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা সদর একাংশ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তাকে আগামী রোববার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা চুয়াডাঙ্গা-১ নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে স্বশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাজ্জাদুর রহমানের স্বাক্ষর করা চিঠি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে পাঠানো হয়েছে।
নির্বাচনি অনুসন্ধান কমিটির চিঠিতে বলা হয়, সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে আপনার মনোনয়নপত্র দাখিলের জন্য আসার সময় মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে মিছিল ও শোডাউন করে মনোয়নপত্র জমা দিয়েছেন।
যাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন এবং ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে নির্বাচনি প্রচার করেছেন। এর দ্বারা আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৮ (ক), ৮ (খ) এবং ১২ বিধান লঙ্ঘন করেছেন।
চিঠিতে আরও বলা হয়, আপনি কেন নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন সে বিষয়ে আগামী ৩ ডিসেম্বর রোববার সকাল ১০টা থেকে বিকেল তিনটার মধ্যে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে আপনাকে লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হল।’
জেবি