দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, রাতে ফাঁশিয়াখালী এলাকায় নাজেম উদ্দিনের গ্যারেজের সামনে গাড়ির ধাক্কায় নিহত অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় তারা। পরে হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের পর লাশ হস্তান্তর করা হবে। কোন গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন, তা শনাক্তের চেষ্টা চলছে।
কেএইচ