দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে পিকআপে পেট্রল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ, নাশকতা ও বিষ্ফোরক মামলার আসামি জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনানসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যার আগে শহরের হাউজিং স্টেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, জেলা যুবদলের সদস্য সচিব ও পৌর শহরের বাটার মোড় এলাকার মৃত শামসুল হকের ছেলে মুক্তাদুল হক আদনান ও জেলা যুবদলের সদস্য শান্তিনগর মহল্লার আনোয়ার হোসেন খানের ছেলে মহিদুল ইসলাম খান রাজিব।
মামলার বিবরণে জানা যায়, গত ১৮ নভেম্বর রাজশাহীর নওহাটা থেকে জয়পুরহাটে আসার পথে রাত ৯ টার দিকে সদর উপজেলার চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ি ব্রিজের পশ্চিম পাশের সড়কে পিকআপের গতিরোধ করে জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান ও জেলা যুবদল সদস্য মহিদুল ইসলাম খান রাজিবসহ আরও ৩০-৩৫ জন লোক। পরে পিকআপটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। পরে তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় জয়পুরহাট থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা রুজু হলে তারা আত্মগোপন করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যার আগে শহরের বাসস্ট্যান্ড হাউজিং স্টেট এলাকা থেকে জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান ও জেলা যুবদলের সদস্য মহিদুল ইসলাম খাঁন রাজিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জেবি