দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে দুই নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে ১৪ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব।
সোমবার (২৭ নভেম্বর) শহরের স্টেশন বাজার থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান র্যাব।
গ্রেপ্তাররা হচ্ছেন লালমনিরহাট জেলা সদরের সাপটানা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলামের স্ত্রী মোছা. লিপি বেগম ও শাহিন আলীর স্ত্রী মুক্তা বেগম।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় সেখানে যাত্রীবেশে গাঁজা পরিবহনকালে ১৪ কেজি গাঁজাসহ মোছা. লিপি, মোছা. মুক্তা বেগম এবং জাহিদুল হাসান উজ্জ্বল নামের তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন জব্দকৃত গাঁজা দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আটকদের নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জেবি/এইউ