দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের ব্যবহৃত গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ নভেম্বর) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার পৌর এলাকার আলাইয়ারপুর গ্রামে আকবরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
কারাবন্দি আকবর হোসেনের স্ত্রী উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীনা আকবার বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। সন্ত্রাসীরা আমার বাড়িতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন মামুন বলেন, আগুনের ঘটনায় আমাদের দলের কোনো নেতাকর্মী জড়িত নয়।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে এনেছে। কি কারণে আগুনের ঘটনা ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না। তবে, ফায়ার সার্ভিসের লোকজন জানিয়েছে গাড়ির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কেএইচ