দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গৌরীপুরে হেলমেট পড়ে বিআরটিসি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম নামক স্থানে এ ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ হোসেন বলেন, একটি যাত্রীবাহি বিআরটিসি বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। গঙ্গাশ্রম নামক স্থানে আসতেই ৭/৮টি মোটরসাইকেল করে আসা লোকজন গাড়ির গতিরোধ করে। পরে তারা অতর্কিতভাবে গাড়ি ভাঙচুর করতে শুরু করে। এর মাঝে যাত্রীরা বাস থেকে নেমে চিৎকার করা শুরু করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে কাঁচারাস্তা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে এসে আশপাশের লোকজনের কাছ থেকে কিছু ভিডিও সংগ্রহ করেছি। ভিডিওতে দেখা গেছে, হামলাকারী সবাই হেলমেট পড়া ছিল। যে কারণে তাদের শনাক্ত করা যাচ্ছে না। তবে, আমরা চেষ্টা করছি, তাদের শনাক্ত করতে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরএ