দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিনের দ্রুত অপসারণের দাবিতে আইনজীবীরা প্রতিবাদ সভা করেছে।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা নাটোর আদালত চত্বরে এই প্রতিবাদ সভা করেন।
সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রবিউল হাসান, আলেক শেখ, সাহেদ মাহামুদ, হাসানুজ্জামান বাপ্পিসহ অন্যান্যরা।
এ সময় তারা বলেন, নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন নাটোরে দায়িত্ব নেয়ার মাস খানেক পর থেকে নাটোর জজ কোর্টকে দুর্নীতির ভাগার বানিয়ে ফেলেছেন।
তিনি বিচারের নামে নাটোরে অবিচার শুরু করেছেন। তিনি টাকার বিনিময়ে বিচার বিক্রি করেছেন। ফলে নাটোরের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। তারা তার দুর্নীতির বিচার দাবি করে সুপ্রীম কোর্ট, আইন মন্ত্রণালয় এবং দুদকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
গত বৃহস্পতিবার তার বদলি হয়েছে কিন্তু তিনি এখনও নাটোরে বহাল রয়েছেন। তারা দ্রুত এই বিচারকের অপসারণ দাবি করেন।
জেবি