দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে জয়পুরহাট-রাজশাহী রোডের কুঠিবাড়ী ব্রিজ এলাকায় এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তানজির আল ওহাবের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, বিএনপি নেতা হাসান উদ্দিন তুষার প্রমুখ।
জেবি