দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৬ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুণল কাদের ঘোষণা করেন আরও জানান, গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়বেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ থেকে আওয়ামী লীগের হয়ে লড়বেন শেখ ফজলুল করিম সেলিম এবং গোপালগঞ্জ-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফারুক খান।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
এও