দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাসের হার ৭৫ দশমিক ৩ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। রোববার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি সূত্র এসব তথ্য জানা যায়।
ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ১০ হাজার ৬৫৫ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৬৩ হাজার ৬৭০ এবং ছেলে পরীক্ষার্থী ৪৬ হাজার ৯৮৫। পাস করেন মোট ৮৩ হাজার ৩৭০ জন। মেয়ে পরীক্ষার্থী পাস করে ৪৯ হাজার ১৫৩, ছেলে পরীক্ষার্থী পাস করে ৩৪ হাজার ৬১৬।
এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৫৫ জন। এর মধ্য ৩ হাজার ৫২৩ মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩২ জন।
জেবি