দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন মো. রেজাউল করিম (৩৮) ও মো. ইয়াকুব হোসেন (২২)। তারা কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক এএসপি নাজমুল হক।
র্যাব অধিনায়ক জানান, শনিবার ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিজিবি ক্যাম্পের সামনে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হন। এরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এলাকার অসীম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস। এতে গুরুতর আহত হন প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজীব। অসীম কুমার বিশ্বাস খুলনা-মোংলা রেলপথ প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।
অধিনায়ক নাজমুল আরও জানান, দুর্ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চালক ও সহকারীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেবি