দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরায় গরু চোর সন্দেহে মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। রোববার (২৬ নভেম্বর) ভোরে পৌরসভার বৌকণ্ঠপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জ জেলার ইটনা থানার লাইমপাশা গ্রামের আবদুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, মিজানুরের পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আবদুল্লাহচরে। বর্তমানে তাদের পরিবারের সকলে কিশোরগঞ্জের ইটনায় থাকে। কয়েক দিন আগে সে আত্মীয় মনির হোসেনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার দুটি গরু পছন্দ হলে সে তা কিনে নেয়। রোববার হরতাল থাকায় তারা রাতে গরুগুলো পিকআপে নিয়ে যাওয়ার চিন্তা করে। ভোরে তারা পিকআপ যোগে দুইটি গরু নিয়ে যাওয়ার সময় পৌরসভার বৌকণ্ঠপুরে পৌঁছলে গরু চোর সন্দেহে তাদের আটকায় এলাকাবাসী। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মিজানুর মারা যায়। আর সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে স্বজনরা এসে তাদের হাসপাতালে নিয়ে যায় ।
নিহতের স্বজন মর্জিনা বলেন, মিজানুর গরু দুটি কিনে মেম্বারের মাধ্যমে স্ট্যাম্প করে নিয়েছে। তাকে আটকানোর পর স্ট্যাম্প দেখানো হয়। আমার ভাইয়ের সঙ্গে কথা বলানো হয়। তারা গরু কিনে নিয়ে যাচ্ছে বললেও মানেনি। তারা রড দিয়ে বেধরক মেরে ও পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওদের আটকাতে গিয়ে ভাবী আলেয়া ও ভাই আনোয়ারও আহত হয়েছে। বিনা দোষে আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলা হল।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, গরু চোর সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। এখন ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। আর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেবি