দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রবাসীর সঙ্গে বিয়ে হয়েছিল এক তরুণীর। কিন্তু বিয়ের ২৯ দিনের মাথায় এক তরুণের সঙ্গে নিখোঁজ হন ওই গৃহবধূ। ঘটনার পর মেয়েটির মা গত ২৪ জুলাই সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নববধূর আত্মীয়স্বজনরা জানান, নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. রবিউল ওরফে শিহাব (২০) নববধূকে ফুসলিয়ে অপহরণ করে বলে গত মঙ্গলবার ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, নোয়াখালী আদালতে তিনজনকে আসামি করে মামলা করেন।
ভুক্তভোগী গৃহবধূর মা অভিযোগে উল্লেখ করেন, গত ২৪ জুন প্রবাসী এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে তার মেয়েকে বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের ২৯ দিনের মাথায় ২২ জুলাই সন্ধ্যার দিকে শিহাব তার মেয়েকে ৮ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকাসহ ভাগিয়ে নিয়ে যায়।
অভিযোগ করে তিনি বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ আমার মেয়েকে উদ্ধারে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। একপর্যায়ে আমি বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করি।
এদিকে অভিযুক্ত মো. রবিউল ওরফে শিহাবের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাদের মেয়ে আমাদের ছেলেকে নিয়ে ভেগে গেছে। ছেলের চিন্তায় তার মা অসুস্থ হয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে সেনবাগ থানার ওসি জানান, ভুক্তভোগী পরিবার এ ঘটনায় আদালতে মামলা করেছেন। মামলাটি নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম