দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরে মেঘনা নদীতে গোসলে নেমে মো. আব্দুর রাজ্জাক (৬৭) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ আব্দুর রাজ্জাক চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রাজ্জাক মিয়া প্রতিদিনের মতো শুক্রবার লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন। কিন্তু অনকে সময় পরও বাড়ি ফিরে না যাওয়ায় স্বজনরা তাকে খুঁজতে আসেন। নদীর পাড়ে তার পরনের কাপড় পাওয়ায় তিনি নদীতে তলিয়ে গেছেন বলে স্বজনরা সন্দেহ করেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর স্বজনরা থানায় অবগত করেন। এরপর ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারেননি।
তিনি আরও বলেন, শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার পর আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।
জেবি