দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোরশেদপুর এলাকার মৃত মুনশী কমর উদ্দিনের ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আনোয়ার হোসেন বলেন, দুপুরের দিকে রফিকুল ইসলাম ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার জন্য হেঁটে যাচ্ছিল।
এমন সময় একই ফেরিতে ওঠার জন্য চলমান একটি ট্রাকের চাপায় পিষ্ট হন রফিকুল ইসলাম। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়।
জেবি