দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ও ভ্যান চুরির ঘটনায় চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, শরিয়তপুরের নড়িয়ার সাইফুল প্যাদা (২৬), মাদারীপুরের বাজিতপুরের রাজু হাওলাদার (২৫), একই গ্রামের জাফর হাওলাদার (৫২) ও রাজৈর উপজেলার শ্রীনাথদি বাজিতপুরের খোকন সরদার (৫৮)।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) কামরুল ইসলাম জানান, গত ১৪ নভেম্বর মাদারীপুরের কালকিনির ভুরঘাটায় সোহেল হাওলাদার নামে এক যুবককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতরা। পরে গুরুতর অবস্থায় চালক সোহেলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেওয়া হলে ১৬ নভেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এই ঘটনায় মামলা হলে তদন্তে নামে জেলার গোয়েন্দা পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর মোস্তফাপুর থেকে গ্রেপ্তার করা হয় রাজু হাওলাদার ও সাইফুল প্যাদা নামে দুজনকে।
তাদের দেওয়া স্বীকারোক্তিতে জাফর হাওলাদার ও খোকন সরদারকে বাজিতপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় উদ্ধার করা হয় চোরাইকৃত চারটি ব্যাটারিচালিত ভ্যান।
দীর্ঘদিন ধরে এই চক্রটি ইজিবাইক ও ভ্যান চুরি করে আসছে। তাদের মধ্যে সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
জেবি