দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, কিছুদিন আগে ঢাকা থেকে ভাঙা পর্যন্তু রেল চলাচল অনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। বর্তমানে বাণিজ্যিকভাবে রেল চলাচল করছে। আমি রেলে চড়ে এখানে এসেছি।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে লোহাগড়ার নারানদিয়া স্টেশন পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ভাঙ্গা থেকে যশোর অংশের রেললাইন নির্মাণ কাজ ইতোমধ্যে ৮৪ ভাগ শেষ হয়েছে। রেললাইন নির্মাণ কাজের অগ্রগতি দেখে আমরা খুশি। আগামী জুন পর্যন্ত কাজের মেয়াদ থাকলেও আরও দুই একমাস আগে শেষ হবে বলে আশা করছি। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তার সঙ্গী ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান, ভাঙ্গা-যশোর রেল সংযোগ প্রকল্পের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শামস। বিকালে মন্ত্রী লোহাগড়া হয়ে নড়াইল রেলস্টেশন পরিদর্শন করেন।
জেবি