• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ
  • মুক্তাগাছা

ঘাটতি ৩২৯ মেট্রিক টন চাল, নিখোঁজ গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
  ২৪ নভেম্বর ২০২৩, ১৪:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

অনিয়ম দুর্নীতি করে গা ঢাকা দেওয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২১ নভেম্বর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন। আলোচিত এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গুদামে ৩২৯ মেট্রিক টন চাল ঘাটতি পাওয়ায় শাকিলকে সাময়িক বরখাস্তও করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ১০ অক্টোবর মুক্তাগাছা উপজেলা খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদের বদলির আদেশ হয়। ১২ অক্টোবর তার স্থলে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া সাইফুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তিনি তা না করে ১৭ অক্টোবর থেকে গুদামের চাবি নিয়ে গা ঢাকা দেন। এ ঘটনায় গুদামে চাল ঘাটতি রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন সন্দেহে ২২ অক্টোবর গঠন করা হয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুদামের তালা ভেঙে দীর্ঘ প্রায় একমাস তদন্ত কমিটি বাস্তব মজুদ যাচাই করেন। এতে ৯ হাজার ৯৭১টি বস্তায় ৩২৮ মেট্রিক টন ৯৮০ কেজি চাল ঘাটতি পান। যার বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ ৭ হাজার ২২৮ টাকা।

৩০ কেজি চালের খালি বস্তার ঘাটতি ১১ হাজার ৪৬৬টি এবং ৫০ কেজি চালের খালি বস্তার ঘাটতি ৩৮০টি যার বাজার মূল্য ৭ লাখ ২৫ হাজার ৯৬০ টাকা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে এ বিষয়ে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের বলেন, যোগদান করেই এ ঘটনার সম্মুখীন হই। মুক্তাগাছা উপজেলা খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ তার দায়িত্ব হস্তান্তর না করে গা ঢাকা দেওয়ায় সন্দেহের সৃষ্টি হলে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গুদামটিতে ৩ হাজার ৩৭৯ মেট্রিক টন চাল মজুদের মধ্যে ৩২৮ মেট্রিক টন ৯৮০ কেজি চাল ঘাটতি পায়। এছাড়া ৩০ কেজি এবং ৫০ কেজি চালের খালি বস্তা ১১ হাজার ৮৪৬টি ঘাটতি পাওয়া যায়। সব মিলিয়ে গুদাম কর্মকর্তা ১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ২৪১ টাকার দুর্নীতি করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় বাদী হয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী ফৌজদারি আইনে শাকিলের নামে একটি মামলা দায়ের করেছেন। শাকিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি দুদকও তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। অনিয়ম করে কেউ আইনের ফাঁকফোকরে বেরিয়ে যাবে তার সুযোগ নেই।

আরও পড়ুন

নড়াইলে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ শফিউল আলম বলেন, মুক্তাগাছা খাদ্য গুদামে মজুদকৃত চালের ঘাটতি পাওয়ায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে সাবেক গুদাম কর্মকর্তা শাকিলের বিরুদ্ধে। সেইসঙ্গে নতুন ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। শাকিলের বিরুদ্ধে অচিরেই বিভাগীয় মামলা হবে। পরে সেই মামলার তদন্তে অন্য কারও দায় আছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। চাকরি অনুযায়ী সরকার প্রত্যেককে সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। তারপরেও যারা অনিয়ম দুর্নীতি করছে বা করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মুক্তাগাছার বিষয়টির পরপরেই প্রত্যেক জেলা খাদ্য নিয়ন্ত্রককে সতর্ক করা হয়েছে এসব বিষয়ে তৎপর থাকার জন্য।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, চাল আত্মসাতের অভিযোগ গত ২১ নভেম্বর সাবেক গুদাম কর্মকর্তা শাকিল আহমেদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলাটি দুদক তদন্ত করছে। আসামিকে গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি

  • চাল
  • গুদাম
  • বাজার
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।