দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক কেজি গাঁজাসহ দুজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার কোটাকোল গ্রামের রানা শেখের বাড়ির পশ্চিম পাশের বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের মো. আবদুল শেখের ছেলে মো. রানা শেখ (২৭) ও একই গ্রামের মো. মাহবুব মোল্যার ছেলে হাসান মোল্যা (১৯)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোটাকোল গ্রামের রানা শেখের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির পশ্চিম পাশের বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামি মো. রানা শেখের কাছ থেকে ৭০০ গ্রাম ও হাসান মোল্যার কাছ থেকে ৩০০ গ্রামসহ মোট ১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুপার মো. মেহেদী হাসান বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেবি