দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর শাহমখদুম থানার সিটি হাটের পাশে এ ঘটনা ঘটে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে সিটি হাটের পাশে পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রল বোমা মারে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পেট্রল বোমা নিক্ষেপ করেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি