দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীতে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, শোভন এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নম্বর দোকানের সামনে রাখা ছিল। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির সামনে চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ