দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার মেহেদি হাসান খন্দকার নামের এক মাদক কারবারিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মেহেদি নগরীর ২৯ নম্বর ওয়ার্ড ইছাকাঠি এলাকার নুরুল আমিন খন্দকারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার জানান, ২০১৭ সালের ২৮ আগস্ট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৭ নম্বর ওয়ার্ড সোনামিয়ার পোল এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০ পিস ইয়াবাসহ মেহেদিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এ ঘটনায় ডিবির এসআই আশীষ পাল বাদী হয়ে মেহেদীকে আসামি করে মামলা করেন। পরে এ মামলায় ডিবির পরিদর্শক কাজী মাহবুবুর রহমান একমাত্র আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচার কাজ চলাকালে পাঁচজনের সাক্ষ্য নেন আদালত।
জেবি