দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটিতে জুয়া খেলার সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (২২ নভেম্বর) দিনগত রাতে শহরের পৌরসভাসংলগ্ন নুরজাহান বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এপিবিএন পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন পৌরসভা সংলগ্ন নুরজাহান বিল্ডিংয়ে জুয়ার আসর বসেছে। পরে রাতে অভিযান পরিচালনা করে হাতেনাতে ১৭ জনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ২১ বান্ডেল তাস ও নগদ ১৬ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। জুয়ার আসর ভেঙে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেবি