দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা দেশব্যাপী দুই দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে নাটোরে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে নাটোরে ঢাকাগামী দুই একটি কোচ কাউন্টার খোলা থাকলেও যাত্রী অভাবে দূরপাল্লার কোনো কোচ ছেড়ে যেতে দেখা যায়নি।
তবে অবরোধের অন্যান্য দিনের চেয়ে আন্তঃজেলা পরিবহনের বাস, থ্রি হুইলার, সিএনজি, লেগুনা ও পণ্যবাহী ট্রাক চলাচল বেড়েছে। সাধারণ যাত্রী ও চাকরিজীবীরা আন্তঃজেলা পরিবহনের বাস ও লেগুনাতে চেপে গন্তব্যে যেতে দেখা গেছে। এছাড়া যেকোনো প্রকার বিশৃংখলা এড়াতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
আরএ