দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালক আহসান হাবিব (৪৫)।
বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে। আহসান হাবিব শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে নন্দীগ্রাম থেকে অটোরিকশা নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস আলী বলেন, অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক মারা গেছেন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
জেবি