দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কলারোয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে যশোর-সাতক্ষীরার কলারোয়ার খাদ্যগুদামের সামনে ইটভাঙা মেশিনের তলে পড়ে চালক শাবুর আলীর (৩৫) মৃত্যু ঘটনার শোক কাটাতে না কাটাতে বিকেলে দ্রুতগামী মোটরসাইকেল চালক বিপ্লব কর্মকার (১৮) নামের যুবক বিদ্যুতের খুঁটিতে গিয়ে আছড়ে পড়ে মৃত্যুবরণ করেছেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, বিকেলে স্থানীয় সোনাতন কর্মকারের ছেলে বিপ্লব জালালাবাদ ইউনিয়নের শংকরপুরে দ্রুত মোটরসাইকেল চালিয়ে বিদ্যুতের খুঁটিতে আছড়ে পড়ে মারা যান।
এছাড়া, সাতক্ষীরা-যশোর সড়কে চলন্ত খোয়া ভাঙা মেশিন থেকে পড়ে চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলার খাদ্য গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসও হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার শিকার হওয়া যুবক যশোর জেলার শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শাবুর আলী। শাবুর আলী খোয়া ভাঙ্গার কাজ করে জীবিকা নির্বাহ করেন।
বুধবার সকালে সে তার খোয়া ভাঙ্গা মেশিন চালিয়ে যাওয়ার সময় কলারোয়ার খাদ্য গোডাউন মোড়ে আসলে রাস্তার অপর পাশ থেকে একটি বাচ্চা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। শাবুর আলী নিচে পড়ার পরে খোয়া ভাঙ্গা মেশিন তার মাথার ওপর পড়লে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে খোয়াভাঙ্গা মেশিনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং গাড়িটি তার মাথার ওপর পড়ে মাথা থেঁতলে তার মৃত্যু হয়।
জেবি