দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাঁকড়া আহরণ ও পরিবহনের অভিযোগে আটক ১৯ জেলেকে বনবিভাগের দপ্তরে হামলা চালিয়ে চিনিয়ে নিয়েছে চোরাকারবারীরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার সময় সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে এ হামলার ঘটনা ঘটে।
চাঁদপাই ফরেস্ট অফিসের এসও মো. আনিসুর রহমান ও সেকেন্ড অফিসার জাকির হোসেন জানান, সুন্দরবন থেকে কাকড়া আহরণ ও পরিবহনের দায়ে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে একটি ইঞ্জিনচালিত ট্রলার ও পাঁচটি নৌকায় থাকা ৮০ ক্যারেট কাঁকড়াসহ ২৫ জেলেকে আটক করে বনবিভাগ। এরপর দুপুরে তাদের আনা হয় বন বিভাগের কার্যালয়ে।
বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) জানানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জব্দ করা কাকড়াগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। এরপর সকল প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যায় কাকড়া অবমুক্ত করতে গেলে চোরকারবারী ইসমাইল হোসেন ওরফে লিটন গাজীর নেতৃত্বে ২০০-৩০০ জনের একটি দল ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে বন বিভাগের কার্যালয়ে।
এ সময় সরকারি টাকা ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ নিজেদের নিরাপত্তায় রাজস্ব রুমে অবস্থান নেয় বনকর্মীরা। এ সুযোগে বন বিভাগের একটি কক্ষের জানালা ভেঙে আটক ১৯ জেলেকে ছিনিয়ে নেয় হামলাকারীরা।
দ্রুত ঘটনাস্থলে চাঁদপাই নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদের নেতৃত্বে একটি ইউনিট উপস্থিত হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে বন বিভাগের অফিসে হামলা ও আটক জেলেদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় কেউ আটক হয়নি। এ ঘটনায় বন বিভাগের দায়িত্বরতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেবি