দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশন পয়েন্টে মালগাড়ি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে পার্বতীপুর থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর দিনাজপুর থেকে নাটোর হয়ে ঢাকা ও খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে ঢাকা ও খুলনা অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আব্দুলপুর জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, পার্বতীপুর থেকে মালবাহী একটি ট্রেন বেলা পৌনে একটার দিকে আব্দুলপুর জংশনে সিগনাল পায়। এরপরই জংশনের পয়েন্টের কাছে পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
পরে আরও দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।
ঈশ্বরদী রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে বগি তিনটি লাইনে তোলার কাজ করবেন। লাইনচ্যুত হওয়া ট্রেনটি তিনটি বগি রেখে ঢাকায় পাঠানে হয়।
জেবি