দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মুকুল হোসনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এই রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী (কাজি পাড়ার) আসান আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০২১ সালের ১৩ই নভেম্বর বিকালে নিজ বাড়িতে মা জবেদা খাতুনকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে মুকুল হোসেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ এবং ছেলে মুকুল হোসেনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহত জবেদা খাতুনের ভাই আলাউদ্দীন বাদী হয়ে একমাত্র আসামি ভাগনে মুকুল হোসেনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসানুজ্জামান তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর একমাত্র আসামি মুকুল হোসেনকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল বাসার জানান, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মুকুল হাসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক।
জেবি