দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের ভেদরগঞ্জে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কালাম ভূঁইয়া (৩৫) নামের এক কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) বেলা ১০টার দিকে উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কালাম ভূঁইয়া ওই এলাকার মৃত মনতা ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ ৭ বছর আগে কালাম ভূঁইয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই এলাকার জুলিয়া আক্তারের। তাদের সংসারে তিনটি শিশু সন্তান রয়েছে। কয়েক মাস আগে একজন বিবাহিত নারীর সঙ্গে কালামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠলে সেই নারীকে পালিয়ে নিয়ে বিয়ে করেন তিনি। তবে বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রী তার বাবার বাড়ি নড়িয়া থাকতেন। কিছুদিন ধরে কালাম তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার জন্য প্রথম স্ত্রীকে বলতে থাকেন। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে গত সোমবার প্রথম স্ত্রী জুলিয়া রাগ করে বাসা থেকে বের হয়ে যান। বুধবার ভোরে বাড়ির লোকজন কালামের ঘর ভেতর থেকে বন্ধ থাকতে দেখে ডাকাডাকি করতে থাকে। ভেতর থেকে কোনো সারাশব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে কালামকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।
স্থানীয় ইউপি সদস্য জান শরীফ মাঝি বলেন, আগের সংসার নিয়ে ওরা ভালোই ছিলো। স্ত্রীও খুব ভালো মানুষ ছিল। পরে প্রেম করে আরেকজনের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন কালাম। এই নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। কয়েক দিন আগে প্রথম স্ত্রীও বাবার বাড়ি চলে যায় শুনেছি। আজ আবার খবর পেলাম কালাম নাকি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে সখিপুর থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে কালাম নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের কারণে কালাম আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি