দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে রাখা ছিল ভারি লোহার পাত। যাতে ঘটতে পারতো বড় ধরনের দুর্ঘটনা। তবে মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত মধ্য রাতে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে সেই লোহার পাত সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় রেলওয়ে পুলিশ। মঙ্গলবার মধ্য রাতে ফতুল্লার কোতালেরবাগ হক বাজারসংলগ্ন রেললাইন থেকে লোহার পাতটি সরানো হয়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, পুলিশের ধারণা, নাশকতার পরিকল্পনা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে রেললাইনে এমন ভারি লোহার পাত রেখেছিল দুর্বৃত্তরা। যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।
এসআই মোখলেসুর রহমান বলেন, ‘ভারি একটি লোহা রেললাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। স্থানীয়রা এটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিলে আমরা সেখানে গিয়ে লোহার পাতটি সরিয়ে ফেলি৷ এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে৷ যারা এমনটা ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে তদন্ত চলছে৷’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, দুর্বৃত্তরা রেলে লোহা রেখে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সতর্ক অবস্থায় আছে। নাশকতাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে৷’
নারায়ণগঞ্জের রেলস্টেশনের মাষ্টার কামরুল ইসলাম জানান, সকাল থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। স্টেশনগুলোতে পুলিশ নজরধারি বাড়িয়েছে। স্টেশন এলাকা সিটি ক্যামেরা দ্বারাও মনিটরিং করা হচ্ছে।
জেবি