দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিপক্ষের হামলায় শাহাদাত হোসেন (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
একই ঘটনায় নিহত শাহাদাতের বড় ভাই আনোয়ার হোসেন (৪৫) আহত হয়েছেন। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজীর পাড়া এলাকার বাসিন্দা। তাদের বাবার নাম মো. ইউনুস। নিহত শাহাদাত হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, হতাহতদের সঙ্গে প্রতিবেশী তারেক ও এলাহীদের বিরোধ ছিল। গত সোমাবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এরপর মঙ্গলবারও পুনরায় সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন নিহত হন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিপি/