দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী- ছাগলনাইয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তার নির্বাচনি এলাকা ছাগলনাইয়ায় নির্বাচনি পথসভা করেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাঠাননগর পূর্ব হরিপুর স্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় পাঠাননগর ইউনিয়ন আওয়ামী লীগ এ পথসভার আয়োজনে করে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এয়ার আহমদ ভূইয়া।
এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল প্রমুখ।
জেবি