দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে গাছে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আসিফ নামের এক যুবকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ধূলসুরা ইউনিয়নের আইলকুন্ডি চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার (১৯ নভেম্বর) বিকেলে ওই ব্যক্তি চরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। তাকে স্থানীয় সালাম শেখের ছেলে নাঈম শেখ ও আব্দুর রাজ্জাকের ছেলে আসিফ গরুচোর ভেবে আটক করেন। পরে তাকে একটি কাঁঠাল বাগানে নিয়ে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে ওই দুই যুবকসহ স্থানীয় কয়েকজন তাকে লাঠি ও গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার মাথা ফেটে যাওয়াসহ হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে যায়। একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যান যুবকরা।
ওসি সুমন কুমার বলেন, এ ঘটনায় আসিফ নামের একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে।
জেবি