দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর সাপাহারে যাত্রীবাহী অটো ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে সিদ্দিক (৪৫) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ৩টার দিকে সাপাহার উপজেলার গোডাউন পাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে। মৃত চার্জার চালক সিদ্দিক পত্নীতলা উপজেলার বনগ্রাম চক রঘু গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন সাপাহার মহিলা ডিগ্রি কলেজ থেকে অটোচালক সিদ্দিক তার কলেজ পড়ুয়া মেয়ে আয়েশাসহ তার মেয়ের সহপাটি নিতু, সুমাইয়া ও মেশকাত জাহানকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিল। রাস্তায় তাদের অটোটি গোডাউনপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটে।
এ সময় অটোচালকসহ চারজন কলেজ শীক্ষার্থী সকলেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। অটোটি দুমড়েমুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ সময় কর্তব্যরত চিকিৎসক চার্জারচালক সিদ্দিককে মৃত ঘোষণা করেন এবং আহত চারজন কলেজ পড়ুয়া মেয়েদের হাসপাতালে ভর্তি করে দেন। বর্তমানে তারা সেখানে চিকিৎধীন অবস্থায় রয়েছে।
ঘাতক ট্রাকচালক পলাতক থাকলেও ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে মামলা দায়েরের জন্য থানায় কেউ আসেনি এবং কোনো প্রকার মামলা দায়ের হয়নি বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর জানিয়েছেন।
জেবি