দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নীলফামারী গাছবাড়ী রেল ক্রসিংয়ের পাশে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আকবর হোসেন পাগলা (৬০)। তিনি নীলফামারী শহরের মুন্সীপাড়া (বাড়াইপাড়া) এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ মো. সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নীলফামারী গাছবাড়ী স্টেশনের সামনে মঙ্গলবার সকালে আকবর হোসেন নামে এক বৃদ্ধা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, রেলওয়ে পুলিশ আইনি কার্যক্রম সম্পন্ন করেছেন। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জেবি