• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ
  • হোসেনপুর

ছেলেকে নিয়ে কর্মচারীর বাড়িতে বেড়াতে এলেন সৌদি নাগরিক

দেশ টিভি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৩, ১৬:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের নাগরিক আহাম্মদ হলিবি (৬০)। তার বাড়িতে কাজ করেন কিশোরগঞ্জের তিন ভাই। সেখানে কাজ করার সুবাদে হলিবি পরিবারের সদস্যদের মন জয় করে নিয়েছেন তারা। এ সম্পর্কের টানে বাংলাদেশে বেড়াতে এসেছেন তাদের মালিক আহাম্মদ হলিবি। সঙ্গে নিয়ে এসেছেন ছেলে আব্দুল লিল হলিবিকে (৪৫)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিন দিনের সফরে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের হোসেনপুর পৌঁছান তারা। তারা সৌদি আরবের দাম্মাম শহরের আল হাসার খালিদিয়া এলাকার অধিবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর নয়াপাড়া এলাকার মৃত চান মিয়ার তিন ছেলে খাইরুল ইসলাম (৪০), আব্দুল হামিদ (৩৫) ও সারোয়ার হোসেন সাহিদ (৩১)। খাইরুল ২০ বছর আর ছোট দুই ভাই হামিদ ও সারোয়ার সাত বছর আগে সৌদি আরবে যান। সৌদি আরবের দাম্মাম শহরের আল হাসার খালিদিয়া এলাকার শামীম আহাম্মদ হলিবির পরিবারের কৃষিকাজ করেন খাইরুল ও হামিদ। সারোয়ার গাড়িচালক হিসেবে কর্মরত। সেখানে কাজ করার সুবাদে মালিকদের সঙ্গে তাদের তিন ভাইয়ের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানে মঙ্গলবার তিনদিনের সফরে বাংলাদেশে আসেন সৌদি নাগরিক আহাম্মদ হলিবি ও তার ছেলে আব্দুল লিল হলিবি।

আব্দুল হামিদ এক সপ্তাহ আগে দেশে এসেছেন। মালিক ও ছেলের সঙ্গে দেশে এসেছেন খাইরুল। সৌদিতে রয়ে গেছেন সারোয়ার। মঙ্গলবার ভোরে দেশে এলে বিমানবন্দর থেকে হামিদ তাদের বরণ করেন। পরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে হোসেনপুর সদরের ঢেঁকিয়া খেলার মাঠে আসেন। সেখান থেকে মাইক্রোবাসে করে তারা সাহেবের চর নয়াপাড়া এলাকায় যান।

সরেজমিন দেখা গেছে, সৌদি আরবের দুই নাগরিককে দেখতে এলাকায় ভিড় করছেন শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। প্রবাসী খাইরুল ও হামিদ আরবিতে কথা বলছেন মালিক ও তার ছেলের সঙ্গে। অন্য কারও সঙ্গে কথা বলতে গেলেও এ দুজন সহযোগিতা করছেন।

স্থানীয় মোহাম্মদ আরহাম বলেন, ‘কর্মচারীর সঙ্গে দেশে মালিক এসেছেন। এটা খুবই আনন্দের। আমি পাঁচ বছর সৌদি থেকেছি কিন্তু মালিকের গন্ধও পাইনি।’

সৌদি নাগরিক শামীম আহাম্মদ হলিবি বলেন, ‘খাইরুল, হামিদ ও সারোয়ার আমাদের পরিবারের খুবই আস্থাশীল। তাদের আমি অনেক ভালোবাসি। দীর্ঘদিন কাজ করার সুবাদে সততা ও কাজের দক্ষতার কারণে তাদের ওপর আমার পরিবার আস্থা রাখতে পারছে। তাদের ভালোবাসার টানে এখানে এসে আমার অনেক ভালো লাগছে।’

শামীম আহাম্মদ হলিবির ছেলে আব্দুল লিল হলিবি বলেন, ‘তাদের তিন ভাইকে আমরা নিজেদের পরিবারের সদস্যদের মতোই মনে করি। আমরা যে খাবার খাই তাদেকেও সেই খাবার দেই। তারাও আমাদের অনেক ভালোবাসে। তাই তাদের পরিবারের অন্য সদস্যদের দেখতে বাংলাদেশে ছুটে এসেছি। দেখে ভালোই লাগছে।’

তিন প্রবাসীর খালু আমের উদ্দিন বলেন, ‘আহাম্মদ হলিবি অনেক ভালো মানুষ। তার পরিবারে আমি ২৩ বছর কাজ করেছি। পরে খাইরুলকে সেখানে নিয়ে যাই। এখন তিনি আমাদের দেশে এসেছেন, অনেক ভালো লাগছে।’

আরও পড়ুন

লালমাই পাহাড় থেকে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রবাসীদের বোন রুনা আক্তার বলেন, ‘আমার তিন ভাইয়ের কাজের সুবাদে তাদের মালিক ও মালিকের ছেলে এমন অজপাড়াগাঁয়ে গরিবের বাড়িতে বেড়াতে আসবেন, আমার কল্পনাতেও ছিল না। তারা আসবে প্রথম যখন শুনেছি তখন মনে করেছি ঠাট্টা করছে। সত্যিই তারা এসেছেন। আমাদের অনেক ভালো লাগছে। আমরা গর্ববোধ করছি।’

এ বিষয়ে প্রবাসী আব্দুল হামিদ বলেন, ‘মালিক ও তার ছেলে অনেক দিন ধরেই বলছিলেন আমাদের দেশে আসবেন। তারা বাংলাদেশে এসে মুগ্ধ হয়েছেন।’

জেবি

  • ছেলে
  • কর্মচারী
  • সারাদেশ
  • বাংলাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।