দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০) নভেম্বর কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়ার লালমাই পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালকের নাম মেহেদী হাসান (১২)। সে বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের বাশঁতলী নোয়াবাড়ির মো. কাসেমের ছেলে।
অভিযুক্ত একই ইউনিয়নের ইলাশপুর গ্রামের মাগন বাড়ির নজির মিয়ার ছেলে নাজমুল হোসেন (২৫)। মঙ্গলবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।
ওসি বলেন, গত ১৯ নভেম্বর সকালে মেহেদী হাসান অটোরিকশা নিয়ে তার বাড়ি থেকে বের হয়। ইলাশপুর চেয়ারম্যান মার্কেটের সামনে আসলে নাজমুল হোসেন পার্শ্ববর্তী আদর্শ সদর উপজেলার কালির বাজার যাওয়ার জন্য ভাড়া নেয়। কালির বাজার গিয়ে চালক মেহেদীকে বলে পাশের লালমাই পাহাড়ের হাতিগাড়া কবরস্থানের উত্তর পাশে চারা গাছ আছে, সেগুলো নেব। নাজমুল ও মেহেদী পাশাপাশি গ্রামের ও পরিচিত হওয়ায় সে যেতে রাজি হয়। ঝোপের ভেতর নিয়ে নাজমুল প্রথমে মেহেদীর পেটে দুটি আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়লে তার গলা কাটে। মৃত্যু নিশ্চিত হলে তার অটোরিকশা নিয়ে নাজমুল তার শ্বশুরবাড়ি দাউদকান্দি থানধীন গৌরিপুর চলে যায়। বাড়ি ফেরত না আসায় মেহেদীর বাবা খোঁজ নিয়ে জানতে পারে নাজমুল তার ছেলে মেহেদীর অটোরিকশা ভাড়া নিয়ে গেছে। যাওয়ার পর থেকে কেউ আর তাকে দেখেনি। থানায় অভিযোগ করলে পুলিশ নাজমুলকে দাউদকান্দির গৌরিপুরে শ্বশুরবাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিস্তারিত স্বীকার করে। পরে সোমবার রাত প্রায় দুইটার দিকে লালমাই পাহাড়ের হাতিগাড়া কবরস্থান থেকে অটোরিকশাটি ও মেহেদীর লাশ উদ্ধার করা হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়ে নাজমুলকে আটক করি। প্রথম সে নানা ধরনের ভুয়া তথ্য দেয়। আমরা সিসিটিভি ক্যামেরায় দেখি সে একাই মেহেদীকে নিয়ে গেছে। পুনরায় জিজ্ঞাসাবাদে সে সব স্বীকার করে। তার তথ্যমতে আমরা রাত প্রায় দুটার দিকে লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
জেবি/টি