দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে জয়নাল আবেদীন (৪৫) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার আজগর হাজী বাড়ির মৃত নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৬)।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, হরতালের ডিউটি করার সময় চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদসংলগ্ন মালাল্লাহ মিষ্টি বিতানের সামনে৩-৪জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ জয়নাল নামে এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে ও তার কথা সন্দেহজনক হলে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা অপর ব্যক্তিরা কৌশলে পালিয়ে যায়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসবাদে সে জানায় তিনি পেশায় একজন মাদক কারবারী। তার বাড়ি কক্সবাজরের কুতুবদিয়া উপজেলায়। তার পায়ে ফুটবল খেলার এংলেট দিয়ে বিশেষ কায়দায় ইয়াবা লুকানো আছে।
পুলিশ সুপার আরও জানান, তার ভাষ্যমতে তার দুই পা থেকে এংলেট দিয়ে বিশেষ কায়দায় লুকানো কালো পলিথিনের ভেতর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তার ভাষ্যমতে স্থানীয় মাদক কারবারি টিপুকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
জেবি