দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাটের নিচে স্ত্রীর লাশ রেখে পালিয়েছেন স্বামী। ঘটনাটি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের। রোববার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সুমি আক্তার (২২) নামে ওই গৃহবধূর মরদেদ উদ্ধার করেছে পুলিশ।
স্বামী রুপন আহমেদ ওরফে রুপার সঙ্গে উত্তর মিয়া পাড়া গ্রামের আবুল হোসেনের মালিকানাধীন ওই বাসায় ভাড়া থাকতেন সুমি আক্তার।
স্থানীয়রা জানান, বছর সাত আগে উত্তর মিয়া পাড়ার ফজলুর রহমানের মেয়ে সুমির আক্তারের সঙ্গে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রুপন আহমেদের প্রেম করে বিয়ে হয়। দুই বছর আগে সুমি জীবিকার তাগিদে সৌদি আরবে কাজ করতে যান। দেড় মাস আগে ছুটি নিয়ে দেশে ফেরেন তিনি। কিন্তু দেশে ফেরার পর তার স্বামীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া লেগেই থাকতো।
ধারণা করা হচ্ছে, শনিবার (১৮ নভেম্বর) রাতে কোনো একসময় ঝগড়ার একপর্যায়ে সুমিকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী। এরপর মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখে স্বামী রুপন। সকাল ৯টার দিকে তাদের চার বছরের ছেলেকে সুমির বোনের কাছে রেখে পালিয়ে যায় স্বামী। পরে ওই বোন তাদের ভাড়া বাসায় এসে রুম পরিষ্কার করার জন্য ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে খাটের নিচে তার বোনের মরদেহ দেখতে পায়।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে রুপন আহমেদ পলাতক। তাকে গ্রেপ্তারের পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে কথা বলে থানায় মামলা করা হবে।
এম