দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আউটার এলাকায় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান।
লাইনচ্যুতির কারণে আপ লাইনে (ঢাকা অভিমুখে) ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
সহকারী স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।
জেবি