দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা দুই দিনের হরতাল নাটোরে চলছে।
রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
আন্তঃজেলা পরিবহনও ছিল অনেক কম। ছোট ছোট যানবাহনে চেপে গন্তব্যে যাচ্ছেন কর্মজীবীরা। দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে অধিকাংশ। এদিকে হরতাল শুরুর আগেই মধ্য রাতে শহরের ভবানীগঞ্জ মোড়ে দাঁড়িয়ে থাকা মুক্তিসেনা পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে বাসের ভেতরের অংশ পুড়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
জেবি