দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দীলিপ কুমার মণ্ডল (৫৬) নামে ট্রেনের এক যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার পাঁচবিবি রেলস্টেশনের অদূরে নওদা ও দরগাপাড়ার মাঝামাঝি এলাকার এ ঘটনা ঘটে।
আহত দীলিপ কুমার মণ্ডল পাঁচবিবি উপজেলার বাগুরি গ্রামের ধীরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে। নওগাঁয় প্রাইভেট সার্ভিস করেন তিনি। রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে বিরামপুর থেকে সান্তাহার যাচ্ছিলেন।
আহত দীলিপ কুমার মণ্ডলের সঙ্গে রাত ৯ টার দিকে যোগাযোগ করা হলে তিনি জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে দিনাজপুরের বিরামপুর থেকে সান্তাহারের উদ্দেশ্য রওনা দেন তিনি।
পথিমধ্যে পাঁচবিবি রেলস্টেশনের আগেই নওদা ও দরগাপাড়ার মাঝামাঝি এলাকায় পৌঁছালে ট্রেনকে লক্ষ্য করে বাইরে থেকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি পাথর নিক্ষেপে করতে থাকে। এ সময় পাথর জানালা ভেঙে তার মাথায় পড়লে মারাত্মকভাবে জখম হন তিনি।
পরে পাঁচবিবি রেলস্টেশনে নেমে দানেজপুরে ডাক্তারের ক্লিনিকে চিকিৎসা নিয়ে গ্রামের বাড়ি ফিরে যান। সে সময় আরও বেশ কয়েকজনও আহত হয়েছে বলেও জানান তিনি।
সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশের ওসি মোক্তার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগায়োগ করা হলে তিনি বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছি। এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জেবি