• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা

তিস্তায় পাওয়া বোতলসদৃশ বস্তু বিস্ফোরণে আহত ৪

অমিতাভ দাশ হিমুন, গাইবান্ধা
  ১৯ নভেম্বর ২০২৩, ১৪:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

মূল্যবান জিনিস ভেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী দিয়ে ভেসে আসা একটি মুখবন্ধ বোতলজাতীয় বস্তু খুলে ভেতরের জিনিস দেখতে গিয়ে হঠাৎ বিস্ফোরণে একই পরিবারের চারজন আহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন আবদুল হাকিম মিয়া ভুট্টু (৪০) তার স্ত্রী পারভিন বেগম (৩০), বড় ছেলে ফারুক মিয়া (১৮) ও ছোট ছেলে রিপণ মিয়া (১৬)।

তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে আব্দুল হাকিম মিয়ার দুই ছেলে ফারুক মিয়া ও রিপন মিয়া তিস্তা নদীর জিগাবাড়ির চরে ভূট্টার বীজ লাগাতে যায়।

বিকেলে বাড়ি ফেরার সময় তিস্তা নদীতে বোতল আকৃতির একটি বস্তু দেখতে পেয়ে তা কুড়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসে দুই ভাই।

সন্ধ্যায় বাবাসহ দুই ছেলে এবং মা পারভীন বেগম মিলে বোতলসদৃশ বস্তুটি ভাঙার চেষ্টা করে। ব্যর্থ হয়ে এক পর্যায় ধারালো দা দিয়ে বস্তুটিকে আঘাত করলে বিস্ফোরণ ঘটে। এতে চারজনই আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আব্দুল হাকিম মিয়ার একটি হাত এবং ফারুক মিয়ার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মজি বিষয়টি নিশ্চিত করে জানান, তিস্তা নদীতে ভেসে আসা বোতল আকৃতির বস্তু বিস্ফোরণে হাকিমসহ তার পরিবারের চারজন আহত হয়েছে। তার ধারণা বস্তুটি বন্যার সময় নদীতে ভেসে এসে জিগাবাড়ির চরে আটকে যায়। এটিকে ওই পরিবারের লোকজন মূল্যবান কিছু মনে করেছিল।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

শরীয়তপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

তিনি বলেন, বস্তুটি নদীর চরে আটকে ছিল। কুড়িয়ে পায় আব্দুল হাকিম মিয়ার দুই ছেলে। সেটি বাড়িতে নিয়ে এসে ভাঙার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি তিস্তার স্রোতে উজান থেকে ভেসে আসে।

তিনি বলেন, ভারতের ভয়াবহ বন্যায় এটি তিস্তা নদীতে ভেসে আসে। এর ভেতরে বিস্ফোরক দ্রব্য ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বিষয়টি পুরো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

  • রংপুর
  • গাইবান্ধা
  • বিস্ফোরণ
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।