দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি পর্যটকবাহী জিপ (চাঁদের) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পাঁচ পর্যটক আহত হয়েছেন।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের হাফছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র থেকে পর্যটক বহনকারী একটি চাঁদের গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করে।
পরে হাফছড়ি এলাকায় গাড়িটি এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পাঁচ পর্যটক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
জেবি