দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই এবং টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা কলেজছাত্রী এশা মির্জার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌরসভার বোয়ালী এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এশার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এর আগে, চলতি বছরের ৫ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এশা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আওয়ামী লীগ নেতা বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। তবে সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হন গোলাম কিবরিয়া বড় মনির।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, দরজা ভেঙে পরিবারের লোকজন এশার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ডিপি/