দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরতালের সমর্থনে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে উত্তর জেলা বিএনপি। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ মিছিল হয়।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে দুই দিনের হরতাল সফল করার লক্ষে মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম শহিদ, উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হজরত আহমেদ সাকিব, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকিসহ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।
জেবি